Breaking News
Home / Uncategorized / সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃপ্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ অলকা নদী বাংলা কমপ্লেক্সের সামনে আজ ১৯ মে ২০২১ খ্রিঃ রোজঃ বুধবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি এর ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির উদ্যোগে সাংবাদিকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. ইদ্রিস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজাহারুল আলম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আবু নাছের (তারেক সরকার বাবু) সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আবুল হাসানাত রাতুল, অর্থ বিষয়ক সম্পাদক কাজি হামিদুল হক হীরা, খোকন শাহা, সোহানুর রহমান সোহান, ইসমাইল হোসেন শাকিল প্রমূখ।

এ সময় ড. ইদ্রিস খান বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তি ও হেনস্তাক্বারীদের বরখাস্তসহ গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান। তিনি আরও বলেন প্রয়োজনে জেলায় জেলায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হবে।

মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার উন্নয়ন নষ্ট করার জন্য আমলাদের কিছু অসাধু ব্যাক্তি তাদের দূর্নিতি ডাকতে  সাংবাদিকদের কলম স্তব্ধ করার জন্য প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে পূর্ব পরিকল্পিত ভাবে হেনস্তা করেছে।

আজাহারুল আলম বলেন, সাংবাদিকগণকে স্বাধীন ভাবে খরব সংগ্রহ করতে সহয়তা করুণ। এমনকি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতেও সহায়তা করুন। গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিক জাতির দর্পন, তাই সাংবাদিকগণকে হয়রানি বা মিথ্যা মামলা দিয়ে থেমে রাখা যাবে না।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!