আরিফ রববানী ময়মনসিংহ।।
মাদকমুক্ত আধুনিক সমাজ গঠনের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের ময়মনসিংহ ” ক” সার্কেল এর পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক এর সার্বিক সহযোগিতায় টাস্ক ফোর্সের অভিযানে ৩ মাদক সেবককারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ই মে) জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর উপজেলার দাপুনিয়া বাজারের মৃত মিসলেম উদ্দিনের ছেলে মোঃ সুমন (২৭), আকুয়া চুকাইতল বড়বাড়ির মোঃ নান্নু মিয়ার ছেলে রফিকুল ইসলাম @ রাসেল (৩২) এবং আকুয়া চুকাইতলা পূর্ব পাড়ার মৃত নেকবর আলীর ছেলে মোঃ হাতেম (৪৫) নামক ৩ জনকে মাদক সেবনের অপরাধের গ্রেফতার করেছে তাদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।এ সময়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান করেন অবিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অপরদিকে একই দিনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের হাড়িশর নামক স্থানে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে
ওয়েসিস সার্ভিসেস (এগ্রো) লি: কে তাদের পোল্ট্রি বর্জ্য যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ বিপন্ন করার অপরাধে জরিমানা করা হয়েছে। উপজেলা
সহকারী কমিশনার ( ভূমি) মো: মাইনউদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সুত্রে জানা গেছে- ওয়েসিস সার্ভিসেস (এগ্রো) লি: তাদের পোল্ট্রি বর্জ্য যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ বিপন্ন করছে । এতে সাধারণ মানুষের স্বাস্থ্যহানির আশংকা রয়েছে। এভাবে উন্মুক্ত স্থানে বর্জ্য নিষ্কাশননের মাধ্যমে জনজীবন ঝুঁকিপূর্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিনমাস কারাদন্ড দেয়া হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে