আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের সেবার মানকে জনকল্যাণে জনগণের দোড়গোড়ায় পৌছে দিয়ে সাধারন মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক মোঃএনামুল হক। ২৯শে এপ্রিল দুপুরে তিনি উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা উপসহকারী ভূমি কর্মকর্তাদের সহিত মতবিনিময় কালে তিনি প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের প্রতি এই আহবান জানান।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মোঃ এনামুল হক বলেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহায়ণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি। সারাদেশে একযোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গরীব ভূমিহীনরা উন্নত হলেই বাংলাদেশ উন্নত হবে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুক হক তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর
আশ্রয়ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ঘর পরিদর্শন করেন এবং ঘরগুলোতে বসবাসকারি গরীব হত-দরিদ্র অসহায় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন। একইদিনে জেলা প্রশাসক এনামুল হক
তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখেন।
এসময় তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতেই গৃহহীন ও ভূমিহীনদের প্রতি দৃষ্টি দিয়েছেন। উনি চাচ্ছেন যেন বাংলাদেশে কেউ গৃহহীন না থাকে। আমি বা আপনি নই, গরীব আশ্রয়হীন, ভূমিহীনরা উন্নত হলেই বাংলাদেশ উন্নত হবে। এই কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
মতবিনিময়কালে তিনি উপজেলার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে হোম ওয়ার্ক করতে হবে। কোন কাজের পূর্বে যথেষ্ঠ হোমওয়ার্ক করলে ভূল হবার সম্ভাবনা কম থাকে।
এসময় উপস্থিত উপ-সহকারী ভূমি কর্মকর্তাদেরকে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারী খাস জমিতে প্রকল্প বাস্তবায়নে সহযোগীতা করার নির্দেশনা প্রদান করেন। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
জেলা প্রশাসকের আগমন উপলক্ষ্যে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত তাঁর বক্তব্যে বলেন, আজ আমার দায়িত্ব গ্রহণের তৃতীয় দিন। আমি সৌভাগ্যবান যে যোগদানের অল্প এই সময়ের মাঝেই আমি আমাদের অভিভাবক স্যার আপনাকে আমাদের মাঝে পেয়েছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপপরিচালক স্থানীয় সরকার জনাব একেএম গালিভ খান, উপজেলা নির্বাহী মিজাবে রহমত, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকি সহ উপজেলার অন্যান্য দপ্তরের প্রধানগন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে