আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহ জেলায় প্রশাসনের কঠোরতায় সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। জেলা প্রশাসক এনামুল হক এর নির্দেশনায় লকডাউনের নয় দিনে ৭৪২মামলায় ৬,৪৬,৮৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক পৃথক ভাবে এসব অভিযানের নেতৃত্ব দেন।
২২শে এপ্রিল বৃহস্পতিবার লকডাউনের ৯ম দিনেও দিনভর জেলাসদরসহ বিভিন্ন উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় এবং লকডাউনের শর্ত ভঙ্গের অপরাধে ময়মনসিংহ জেলায় ৬৫টি মামলায় ৩৪,১০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক মো: এনামুল হক বলেন, মাস্ক না পড়া, সামাজিক দুরত্ব না মানা, সরকারী ঘোষণা অনুসারে যেসব দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারনে এসব মামলা এবং জরিমানা করা হয়েছে।
তিনি জানান, লকডাউনের প্রথম দিন থেকেই কঠোরভাবে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের কঠোরতায় লকডাউনের নবম দিন সহ গত ৯ দিনে ময়মনসিংহে ৭৪২মামলায় ৬,৪৬,৮৪০
(ছয় ছেচল্লিশ হাজার ৮শত চল্লিশ ) টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। তিনি জানান-করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় মাস্ক পরা নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিধিনিষেধের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) ১৪০টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১৮টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা ও তৃতীয় দিন শুক্রবার ৫৫টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা ও চতুর্থ দিন শনিবার ৮৩ মামলায় ৯৮৫০০টাকা ও পঞ্চম দিন রবিবার ৮৬ টি মামলায় ৯৩,০০০ টাকা,ষষ্ঠ দিন সোমবার ৬৩ মামলায় ৩৩,০৯০টাকা,৭ম দিন মঙ্গলবার ৭৫ মামলায় ৪৯,৬০০টাকা, ৮ম দিন বুধবার ৫৭মামলায় ২৯,৩০০টাকা,৯ম দিন ২২এপ্রিল ৬৫ মামলায় ৩৪,১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের আহবান জানানো হচ্ছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান- প্রতিদিন স্বাস্থ্যাবিধি নিশ্চিত করণে প্রতিদিন ময়মনসিংহ সিটিতে ১০-১৫ টা ও প্রতি উপজেলায় ২টা করে ১৩উপজেলায় মোট ২৬টা জেলায় প্রায় ৪১টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।পরিচালিত এসব ভ্রাম্যমান আদালত সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়ে যাচ্ছে পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন- জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়,আমাদের মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কে সহযোগিতা করে করোনামুক্ত ময়মনসিংহ জেলা উপহার দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে