আরিফ রববানী,ময়মনসিংহ।।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকার ঘোষিত ২য় ধাপের লকডাউনে মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে মাহে রমজানের রোজাদারদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হবিরবাড়ী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক, ইউনিয়নের জনপ্রিয় ও জনবান্ধব রাজনীতিবিদ মাজহারুল আনোয়ার সোহেল খান।
২২ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় হবিরবাড়ী সাইনবোর্ড ফজর আলীর বাড়ীর মোড়ে তার নিজ বাড়ীর মসজিদে এলাকাবাসীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা
এসময় সোহেল খান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট এই সংকটকালীন মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে অসহায় মানুষগুলো না খেয়ে থাকবেনা।
তিনি বলেন-দেশের যেকোনো সংকটময় সময়ের মতো এবারও করোনা সংকটের শুরু থেকেই কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার। চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে সারা দেশে অসহায় মানুষের পাশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে। চলমান সংকটে অসহায় হতদরিদ্র মানুষ যাতে রমজানে কোনো সংকটে না পড়ে, সেজন্য আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসাবে যতদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হবিরবাড়ীর গণমানুষের কল্যাণে আমার চেষ্টা অব্যাহত থাকবে।’
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে