আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সারাদেশের মত ময়মনসিংহেও ব্যাপক তৎপরতা চালিয়েছে জেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়নে মানুষকে ঘরে রাখতে সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জেলা প্রশাসনের নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে বিভিন্ন উপজেলা প্রশাসনের ইউএনও’র এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। দোকান পাট বন্ধ রাখতে জোরদার করা হয়েছে টহল।
অপরদিকে প্রয়োজনে বের হওয়া মানুষদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলার বিভিন্ন উপজেলা প্রশাসনের ইউএনও,এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।সেই ধারাবাহিকতায় ১৪ই এপ্রিল ময়মনসিংহে জেলাব্যাপী লকডাউন মানাতে জেলার বিভিন্ন উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্টে ১৪০ টি মামলায় ৮৭,৩০০ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি জনগণকে সতর্ক করা হয়েছে।
বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্কও বিতরণ করে পুলিশ। সরেজমিনে দেখা যায়,‘ কিছু অসাধুপায়ী ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছে। চলছে চায়ের দোকানে আড্ডা।সাধারন মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মানার বলাই নাই। অনেকেই মাস্কও ব্যবহার করছেন না। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।’
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক বলেন,‘ লকডাউন সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড। তিনি বলেন-যতদিন লকডাউন চলবে ততদিন আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান বলেন-স্বাস্থ্য বিধি লঙ্গন করা যাবে না। সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। কোন ব্যক্তি/ প্রতিষ্ঠান সরকারি আইন অমাণ্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নের মাধ্যমে সচেতন ও নিরাপদ থাকতে সকলের প্রতি আহবান জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে