Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / ময়মনসিংহে কোভিড-১৯ এর বিস্তার রোধে তথ্য অফিসের নিয়মিত প্রচার অব্যাহত।।

ময়মনসিংহে কোভিড-১৯ এর বিস্তার রোধে তথ্য অফিসের নিয়মিত প্রচার অব্যাহত।।

আরিফ রববানী ময়মনসিংহ।।

মহামারি করোনা ভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার।মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার গত ১২ এপ্রিল ২০২১ তারিখে জারীকৃত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ মেনে চলতে মানুষকে মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমে মাইকিং করছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা এলাকায়
এবং ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় এবং জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানানো হয়।
তথ্য অফিস ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান,জানান, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি নিয়মিত মাইকিং প্রচার চালানো হচ্ছে। প্রয়োজন ছাড়া
কেউ যেন ঘর থেকে বের না হয় সরকারের এই নির্দেশনা পালনে অনুরোধ করা হচ্ছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!