আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহে করোনায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে
জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন উপজেলায় মুখে মাস্ক না থাকায় ৮৩টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ
এনামুল হক এর নির্দেশনায় ১০ এপ্রিল জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য অধিদপ্তর তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে ৮৩ টি মামলায় ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান- আমরা সবাইকে বলছি, জনসমাগম এড়িয়ে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও সকলের কাছে আহবান জানানোর পাশাপাশি জনগণকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, করোনার কারণে আমরা গণপরিবহনে যানবাহনে চলাচলেও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অভিযান পরিচালনা করছি । তাছাড়া যারা বিয়ে বা অন্য কোন অনুষ্ঠানে যাতে জনসমাগম না ঘটে স্বল্প পরিসরে হয় সে দিকে নজর দিতেও ময়মনসিংহ বাসীর প্রতি আহবান জানিয়ে তিনি সবাইকে মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ারও আহবান জানান। এছাড়াও জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে