-
আরিফ রববানী ময়মনসিংহ।।
- করোনার মরণ ছোবল থেকে ময়মনসিংহ বাসীকে রক্ষা করতে স্বাস্থ্য বিধি মেনে চলা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক এর নেতৃত্বে ও নির্দেশনায় গত এক সপ্তাহ ধরেই সরকারের ১৮দফা নির্দেশনা বাস্তবায়ন করে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে থেকে দিন-রাত শ্রম দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে শক্ত অবস্থানে থেকে। এসব অভিযানে জেলা বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে ১১৮২টি মামলায় ৫৯৪৪৯৫ টাকা জরিমানা করাসহ মাস্ক পরিধানের মাধ্যমে স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়। এসময় সাধারন মানুষের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক জানান-জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড গণের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাব,বিজিবি,পুলিশের আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি অনুসরণের আহবান জানানো হয়। এছাড়া মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্য বিধি নামানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গত এক সপ্তাহে অর্থাৎ গত ৩১শে মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত মোট ১১৮২ মামলায় ৫৯৪৪৯৫ পাঁচ লক্ষ চুরানব্বই হাজার চার শত পচাঁনববই টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ।তিনি বলেন-নভেল করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) জারি করা ১৮ দফা নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী সব অফিস, আদালত ও প্রতিষ্ঠানে ৫০ শতাংশ জনবল দিয়ে অফিস কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসনের সরকারী-বেসরকারী দপ্তর গুলোকে সরকারী নির্দেশনা অনুসরণ করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
আয়েশা হক বলেন, ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮দফা নির্দেশনা বাস্তবায়নে জেলার সকল প্রতিষ্ঠান ও দপ্তর গুলো নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। জেলার প্রতিটি দপ্তর, উপজেলা প্রশাসন তাদের কর্মকর্তা-কর্মচারীদের সরকারী নিয়মে কাজ করতে একটি ডিউটি রোস্টার করে দেওয়া হয়েছে।
তিনি বলেন-জেল-জরিমানা আর কারো নামে মামলা দেওয়া আমাদের কোন মন-মানসিকতা নেই। তবে করোনা সংক্রমন ঠেকানোর মাধ্যমে জনগণকে সুস্থ্য রাখতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সেসব অভিযানে সরকারের নির্দেশনা অমান্য করায় আমাদেরকে বাধ্যতামোলক ভাবে আইন প্রয়োগ করে মামলা ও জরিমানা করতে বাধ্য হতে হচ্ছে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ সহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও স্বাস্থ্য নির্দেশনা বাস্তবায়ন অব্যাহত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব কিছু করা হচ্ছে,আগামীেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে