Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / জনগণ সতর্ক থাকলে করোনা মহামারীর সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। পিআইও মনিরুল হক

জনগণ সতর্ক থাকলে করোনা মহামারীর সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। পিআইও মনিরুল হক

 

আরিফ রববানী ময়মনসিংহ।।

করোনা মহামারীর এই কঠিন দুঃসময়ে সুস্থ থাকা এবং বেঁচে থাকার দায়িত্ব আসলে যার যার নিজের। সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে এটা সম্ভব বলে জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
তিনি বলেন, করোনা মোকাবেলায় সরকারের সদিচ্ছা ও প্রচেষ্টার ঘাটতি নেই। জনগণ সতর্ক থাকলে করোনা মহামারীর সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। এক্ষেত্রে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এটা প্রত্যেক নাগরিকের দায়িত্বও বটে। কারণ, ব্যক্তি সুস্থ থাকলে তার পরিবার এবং পরিপার্শ্বও নিরাপদ থাকবে। তাতে ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন যে হারে নতুন রোগী করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন, যে সংখ্যায় মানুষের মৃত্যু হচ্ছে- এটা দুশ্চিন্তার বিষয়। তিনি বলেন, কোভিড-১৯ এমন মারাত্মক একটা ছোঁয়াচে জীবাণু যে, তা থেকে সামাজিক বা নিরাপদ দূরত্ব রক্ষা করা সবারই অবশ্যকর্তব্য। এখানে আবেগের প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আবেগের প্রশ্রয় দেওয়া মানেই হবে বিপদের ঝুঁকি নেওয়া- যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, বিশেষত যাদের কিডনি ও হার্টের সমস্যা আছে, আগে কখনো স্ট্রোক হয়েছিল, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, ক্যান্সারে আক্রান্ত বা কেমো নিচ্ছেন তাদের ঝুঁকি বেশি। এদের তাই বেশি সাবধান থাকতে হবে। পিআইও মনিরুল হক ফারুক রেজা বলেন, দেশে করোনায় মৃতদের মধ্যে অনেক কম বয়সীরাও আছে। স্বাস্থ্যবিধি না মানা, বেপরোয়া চলাফেরা, আড্ডাবাজি এদের অধিক হারে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক হতে হবে। কারণ, তাতেই কল্যাণ। আর সেটাই করোনার অভিশাপ থেকে মুক্তির পথ।

তিনি বলেন, করোনা থেকে রক্ষা পেতে আরও বেশি সচেতন থাকা প্রয়োজন। তাহলে এ থেকে প্রতিরোধ, প্রতিকার ও পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!