আরিফ রববানী, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের তরুণ মেধাবী রাজনীতিবিদ,বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেছেন-বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ছিল পরাধীনতার। সেই গ্লানি থেকে আমাদের মুক্ত হয়েছি, যার নেতৃত্বে আমরা আমরা আজ স্বাধীন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা,বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক,দেশের মানুষের মুক্তির জন্য তিনি বহু ত্যাগ ও নির্যাতন সহ্য করেছেন,তবুও দেশ ও জাতির প্রতি তার মায়া, মমতা ছাড়েন। তাই সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই বইলর ইউনিয়ন গড়তে প্রার্থী হয়েছি।
তিনি বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন,দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেটা থাকতেই পারে। একটি গণতন্ত্রিক সমাজের সৌন্দর্যই হল চিন্তার বৈচিত্র্য। কিন্তু জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে আমাদের সর্বসম্মতভাবে তুলে ধরতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি এই সত্য মানতে হবে সবাইকে। এসময় তিনি বঙ্গবন্ধুর জীবন ইতিহাস বর্তমান প্রজন্মদের মাঝ তুলে ধরার মাধ্যমে তাদের কে জাতির জনকের আদর্শে গড়ে তুলতেও আহবান জানান। তিনি দিনভর বইলর ইউনিয়নের বইলর মঠবাড়ি দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রেকে বিকালে এিশাল উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু কোন দলের নন;তিনি বাংলাদেশেরই অপর নাম।জাতির পিতার জন্মশতবার্ষিকতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং তাঁরই চিরন্তন আদর্শের পথ ধরে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বইলর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে