Breaking News
Home / জাতীয় / বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত হবিরবাড়ী ইউনিয়ন গড়তে চাই।। সোহেল খান

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত হবিরবাড়ী ইউনিয়ন গড়তে চাই।। সোহেল খান

আরিফ রববানী, ময়মনসিংহ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলার অন্তর্গত হবিরবাড়ী ইউনিয়ন গড়তে আগামী নির্বাচনে নৌকার টিকেট চান বলে জানিয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক মাজহারুল আনোয়ার সোহেল খান। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্মবার্ষীকির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন ছাড়াও তিনি ইউনিয়নের দলীয় নেতা কর্মিদের নিয়ে বিভিন্ন পেশাশ্রেণীর মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন ,আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী। আমার পরিবার আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামীগের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারে আওয়ামীগের রাজনীতির বাইরে কেউ নেই। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ পালনের জন্য সর্বদা চেষ্টা করি । ভালুকাবাসীর আইকন আমাদের আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনু নিরলষ ভাবে ভালুকার মানুষের ভাগ্যউন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তার সাথে কাজ করাটা সৌভাগ্যের।তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যদি নৌকা প্রতীক পাই তাহলে এলাকার উন্নয়নের জন্য আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করব।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!