Breaking News
Home / জাতীয় / বৈলরের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে কাজ করতে চান শাহানশাহ

বৈলরের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে কাজ করতে চান শাহানশাহ

ষ্টাফ রিপোর্টারঃ
সারাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসন্ন । আর এই নির্বাচনকে ঘিরে ইতি মধ্যেই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতারা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন।

ইতিমধ্যে নির্বাচনে দলীয় সমর্থন পেতে উপজেলা থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাপ শুরু করেছে। ফেসবুকে প্রার্থীদের প্রচারনাও থেমে নাই। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের মাঝেও শুরু হয়েছে প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা,দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা । এবার এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় ১ ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যানের ছেলে খন্দকার মশিহুর রহমান শাহানশাহ ইউনিয়নে সকলের নিকট আস্থাভাজন ব্যক্তি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শাহানশা ইউনিয়নবাসীর কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্মের কাছে তিনি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণমূলক কাজে নিবেদিত, ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ হিসাবে বইলর ইউনিয়নের সকলের কাছেই তিনি প্রিয়। জনদাবীর প্রেক্ষিতে তিনি ইতোমধ্য পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করায় ভোটারদের মাঝে আরো উৎসব মোখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি ইউনিয়নের প্রতিটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার সকল পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন।নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । প্রতিনিয়ত এলাকার সাধারন মানুষের সাথে কুশল বিনিময়, খোঁজ খবর রাখছেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

এব্যাপারে শাহানশাহ বলেন, ইউনিয়নের মানুষের সুখে দু:খে পাশে থাকতে চাই। মাদক নির্মুল এবং মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনে পুলিশ তথা আইনশৃংখলা বাহিনী এবং সরকারের কাজে সহায়তা করবো।বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তাঁর আদর্শ বুকে নিয়ে ইউনিয়নকে উন্নয়নে এগিয়ে নিবো। হিংসা, বিদ্বেষ ভুলে উন্নত ও দৃশ্যমান বৈলর গঠনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!