Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / ভালুকায় টিকা গ্রহণে সাধারন মানুষকে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবীদের প্রতি ডিসির আহবান

ভালুকায় টিকা গ্রহণে সাধারন মানুষকে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবীদের প্রতি ডিসির আহবান

আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহামারী করোনা ভাইরাস কোভিট-১৯ এর সংক্রমণ ও ঝুকি মোকাবেলায় ভ্যাক্সিন প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ময়মনসিংহ) মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও ভ্যাকসিন নিয়ে গুজব প্রতিরোধের মাধ্যমে সুস্থ থাকতে সকলকে করোনার টিকা গ্রহণে সাধারন মানুষকে উৎসাহিত করতে কাজ করার লক্ষে স্বেচ্ছাসেবীদের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র (ভালুকা) ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার (ভুমি) ভালুকা মোঃ মাইন উদ্দিন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, ১০নং হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ৮ নং ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, ৭নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস.এম আকরাম হোসাইন, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা এবং শতাধীক সেচ্ছাসেবী ও সাংবাদিক বৃন্দ। এর আগে জেলা প্রশাসক মিজানুর রহমানের আগমনে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ উপজেলার রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!