Breaking News
Home / জাতীয় / ত্রিশালের কানিহারী ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ত্রিশালের কানিহারী ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের সকল প্রকার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। আমার গ্ৰাম হবে আমার শহর, এই কর্মসূচির বাস্তবায়ন করতে কানিহারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫শে (ফেব্রুয়ারী) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী উজ্জল। ইউপি সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য নাজমা আক্তারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণের মতামতের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল। সকল মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাস্তা সহ অন্যান্য সকল প্রকল্পসমূহ আলোচনা করেন তিনি। ইউনিয়নের সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলার অন্তর্গত কানিহারী ইউনিয়ন গড়তে প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেয়ারম্যান উজ্জ্বল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!