Breaking News
Home / জাতীয় / ইসলাম প্রচারে বঙ্গবন্ধ সর্বপ্রথম ভূমিকা রেখেছেন- হবিরবাড়ীতে সোহেল খান

ইসলাম প্রচারে বঙ্গবন্ধ সর্বপ্রথম ভূমিকা রেখেছেন- হবিরবাড়ীতে সোহেল খান

আরিফ রববানী ময়মনসিংহ।।
ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারীদের উদ্দেশ্য করে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, একটি নতুন মানচিত্রের অমর রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে তারই নির্দেশে সর্বপ্রথম বেতার ও টেলিভিশনে গুরুত্বের সঙ্গে পবিত্র কোরআন ও তার তাফসির এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান প্রচার করার সুব্যবস্থা করা হয়েছিলো। তিনি বলেন- স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে এক দিকে যেমন যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে মনোযোগ দিলেন অন্য দিকে ইসলাম প্রচার, প্রসার এবং গবেষণার জন্য সরকারিভাবে ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করাসহ ইসলামি আকিদাভিত্তিক জীবন গঠন ও দ্বীনি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ২৫শে ফেব্রুয়ারী রাতে ইউনিয়নের নামা ঝালপাজা বাৎসরিক ওয়াজ মাহফিল ও লবনকোঠা ডাইভার পাড়া বাৎসরিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে মুসল্লীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন-বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ শেখ আউয়াল প্রথমে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত বায়জিদ বোস্তামী (রা.)’র শিষ্যত্ব গ্রহণ করে তার সঙ্গে ভারতীয় উপমহাদেশে আসেন। পরবর্তীতে তারই উত্তরপুরুষেরা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বসতি স্থাপন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু হচ্ছেন ইসলাম প্রচারক শেখ আউয়ালের সপ্তম বংশধর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন একজন সুফি চরিত্রের অধিকারী অন্যতম ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামের প্রচার ও প্রসারের অন্যতম একজন ধারক।
বঙ্গবন্ধু কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদা সচেষ্ট। তিনি তার সংক্ষিপ্ত শাসনামলে ইসলামের প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখেছেন তা মুসলিম বিশ্বে বিরল। বর্তমান প্রজন্মদের মাঝে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী অবদানের কথা তুলে ধরারও আহবান জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী সোহেল খান বলেন-বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করছে সরকার। তিনি মসজিদ-মাদ্রাসা উন্নয়নে বরাদ্ধ বৃদ্ধি করেছেন,ইমামদের বেতন-ভাতাও দিয়ে যাচ্ছেন। তাই আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে তিনি দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সম্মেলনে বিভিন্ন স্থান থেকে আগত ইসলামী চিন্তাবিদ গণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!