স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরকে গুলি করে হত্যার ঘটনায়
ময়মনসিংহ গাংগিনারপাড় প্রেসক্লাবের সামনে আজ ২৫ ফেব্রুয়ারী ২০২১ ইং রোজঃ বৃহস্পতিবার সকাল ১১.৪৫ মিনিটে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মানববন্ধনে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় ময়মনসিংহে। সেইসাথে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানানো হয় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা কমিটির সহ সভাপতি জাকির হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন, দপ্তর সম্পাদক আবুল বাশার লিংকন, সাহিত্য বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম জুয়েল।
ময়মনসিংহ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজাহরুল ইসলাম, রবিউল আওয়াল রবি, রোকসানা আক্তার, সালাউদ্দিন উজ্জ্বল, আজিজুল ইসলাম, খোকন সাহা, আলাদীন সানী, নওমী জাহান নিঝুম প্রমূখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে