Breaking News
Home / জাতীয় / কৃষকের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে পল্লীবন্ধুর স্বপ্ন পুরণ করতে হবে- জাপা নেতা জাহাঙ্গীর

কৃষকের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে পল্লীবন্ধুর স্বপ্ন পুরণ করতে হবে- জাপা নেতা জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার:
কৃষকের ন্যায্য দাবী প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই বলে উল্ল্যেখ করে জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেছেন-এদেশের কৃষকের অধিকার নিয়ে আর ছিনিমিনি করতে দেওয়া হবে না। কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে পেলে রাস্ট্র সচল থাকবে।
তাই কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সুন্দর মহলস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান বাস্তবায়নের লক্ষে কৃষক পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টি আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এস ডি রুবেল) এর সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হকের পরিচালনায় ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি এড সোহরাব উদ্দিন খান, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, মহানগর জাতীয় পার্টির অর্থ সম্পাদক শ্রী চন্দন পাল , সাবেক ছাত্র নেতা শরিফুল ইসলাম বিপ্লব প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন- পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ যে স্বপ্ন নিয়ে কৃষক পার্টি সংগঠন টি গঠন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রতিটি নেতাকর্মী কে নেতাকর্মীদের দলের প্রতি গুরুত্ব দিয়ে দলকে সাংগঠনিক ভাবে সুসংগঠিত করতে কাজ করতে হবে।দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পুরণে তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষে দলের প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মী কে হিংসা,ভেদাভেদ ভূলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি বলেন-ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এস ডি রুবেল) এবং সদস্য সচিব এমদাদুল হক দুজনেই দলের পরিশ্রমী নেতা। তাদের ঐক্যবদ্ধ শ্রমে জেলা জাতীয় কৃষক পার্টি সাংগঠনিক কার্যক্রম আগামী দিনে আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অন্যান্যদের মাঝে জেলা কৃষক পার্টির যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন আক্কাস তালুকদার, মোঃ নায়েব আলী,মোঃ হাতেম আলী, মোঃ আরিফ, মোঃ মনির উদ্দিন ও মোঃ আব্দুল করিম সরকারসহ জেলা জাতীয় কৃষক পাটির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!