Breaking News
Home / জাতীয় / ত্রিশালের মঠবাড়ীতে মসজিদের উন্নয়নে ৫০হাজার টাকা ব্যক্তিগত অনুদান দিলেন চেয়ারম্যান কদ্দুস

ত্রিশালের মঠবাড়ীতে মসজিদের উন্নয়নে ৫০হাজার টাকা ব্যক্তিগত অনুদান দিলেন চেয়ারম্যান কদ্দুস

আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইজারাবন্দ মরহুম মাওলানা মকবুল হোসেনের সমাজের জামে মসজিদের উন্নয়নের লক্ষ‍্যে মুসুল্লীগনের আবেদনের প্রেক্ষিতে 50,000/=(পঞ্চাশ হাজার ) টাকা নগদ অনুদান প্রদান করলেন মঠবাড়ী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।

গত ৬ই ফেব্রুয়ারি তিনি ইউনিয়নের
মরহুম মাওলানা মকবুল হোসেনের বাড়ির সমাজের জামে মসজিদে জোহর নামাজ শেষে মুসল্লীদের সাথে মসজিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত মুছল্লিসহ মসজিদ কমিটির সদস্যদের সাথে মতবিনীময়ের সময় মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদানের ৫০হাজার টাকা তুলে দেন। এছাড়াও তিনি ভবিষ্যতে এই মসজিদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এসময় মসজিদের ঈমাম,পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধিজন ও মুছল্লীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা এবং ইউনিয়নের ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিধ ও ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল রাজনীতির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সুনজরে থাকায় গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকর্মকান্ড সম্পন্ন করে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত মঠবাড়ী ইউনিয়ন কে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন বিধায় ২০২১ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন জনবান্ধব রাজনীতিবিদ হিসাবে আবারো তিনি দলীয় প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করছেন অনেকেই।

আ’লীগের দলীয় নেতা-কর্মি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,চেয়ারম্যান কদ্দুস মন্ডল ইউনয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি এলাকার মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে দান অনুদান প্রদানসহ বিভিন্ন পাড়া মহল্লায় জনসাধারনের সাথে প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন।এছাড়াও তিনি করোনাকালীন সময়ে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।জনপ্রতিনিধিত্বের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে একজন করোনা যোদ্ধা হিসেবে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন । একই সঙ্গে খাদ্য সহায়তা হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত লোকজনকে সচেতন, জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

মঠবাড়ী ইউনয়ন আ’লীগের প্রবীণ এক নেতা বলেন,অবহেলিত মঠবাড়ী ইউনয়ন পরিষদের উন্নয়নের জন্য ক্লীন ইমেজ ধারী স্বচ্ছ রাজনীতিবিধ চেয়ারম্যান কদ্দুস মন্ডলের বিকল্প নেই। তিনি বলেন, সম্ভ্রান্ত পরিবারের নিষ্ঠাবাদ সৎ ব্যক্তি ও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখায় তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন, ইউনিয়ন পরিষদকে উন্নীত করে নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ ব্যাপক উন্নয়নের মধ্যে দিয়ে সকলের হৃদয়ে অমর হয়ে থাকার প্রত্যয় নিয়েই তিনি ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছেন।
তিনি ব্যক্তি ভাবে ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠন সমূহের উন্নয়নের লক্ষে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান হিসাবেও বিভিন্ন সরকারী বরাদ্দের মাধ্যমে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!