Breaking News
Home / জাতীয় / চেয়ারম্যান হয়ে সরকারের সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে চান আ’লীগ নেতা অধ্যাপক বিদ্যুৎ

চেয়ারম্যান হয়ে সরকারের সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে চান আ’লীগ নেতা অধ্যাপক বিদ্যুৎ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন কে বাংলার উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের মাদকমুক্ত, উন্নত,সুখী-সমৃদ্ধ ও দৃশ্যমান ইউনিয়ন হিসাবে উপহার দিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চান ইউনিয়নের মেধাবী রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা, উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, কৃষকবান্ধব আওয়ামী লীগ নেতা, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ।

যিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়া তর্ণমুলের একজন জনবান্ধব আওয়ামীলীগ নেতা। তৃর্ণমুলের একজন কর্মীই বুজবে তৃর্ণমুলের ব্যাথা বেদনা, সে কারণে প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন ।

একাধারে একজন সমাজ সেবক, রাজনীতিবিদ,সালিশ ব্যাক্তিত্ব এবং ক্রীড়া সংগঠকও বটে। ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির পাশাপাশি মানুষের বিভিন্ন সুখে দুঃখে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসাবে গড়ে তুলেছেন এই নেতা।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময়, লিয়াজো -যোগাযোগ রেখে মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশার পাশাপাশি দলকে তরান্নিত করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

বঙ্গবন্ধুর আদর্শের গুনান্নিত এই নেতা রাজপথে সাহসীকতার সাথে আন্দোলন লড়াই-সংগ্রামে রাজনীতিতে থেকে সকলকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ করছেন । তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ,মাদ্রাসা ও মন্দির কমিটির দায়িত্ব পালনসহ এসব সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মোলক কাজে নিজ অর্থায়নে সহযোগিতা করাসহ হতদরিদ্র মানুষের সেবা করে যাওয়ার মাধ্যমে আওয়ামীলীগের ভাবমুর্তিকে উজ্জল করার চেষ্টা করছেন ।

সমাজ সেবায় তিনি ছাত্রজীবন থেকেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে প্রতিটি গ্রাম,ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করেছেন এ নেতা। ফলে ইউনিয়নের প্রতিটি গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রয়েছেন তার ব্যাপক জনপ্রিয়তা।

কাচিনা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের আমেজ শুরু হওয়ার পর থেকে ইতি মধ্যেই তার পক্ষে শুরু হয়েছে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারনা,মতবিনিময় সভা ও গণসংযোগ। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন দূরদর্শী কর্মী, শীর্ষ অন্যান্য নেতৃত্বের অন্যতম নেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ।

তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন। ইউনিয়নবাসীর মতে- অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক, দানশীল ব্যাক্তি, জন-দরদী, দরিদ্র অসহায় মানুষের বন্ধু, নি:স্বার্থ সমাজ সেবক, সহজ-সরল ও সাদা মনের মানুষ, ক্লিন ইমেজের রাজনীতিবিদ।

চলমান করোনা মহামারীতে মানুষ যখন ঘরবন্দী হয়ে অনাহারে দিন কাটাচ্ছিলো ঠিক সেই সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ স্বাস্থ্যসেবায় গণসচেতনতা গড়ে তুলেছেন জনবান্ধব এই নেতা ।

বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু”র কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গনতন্ত্র, উন্নয়ন অগ্রগতি দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্র সমাজ বিনির্মাণে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বর্তমান সরকারের অঙ্গীকার ” গ্রাম হবে শহর ” বাস্তবায়নে আর্থসামাজিক গ্রামীণ অবকাঠামো সংস্কার উন্নয়নে প্রচুর বরাদ্দ দেওয়া হয়েছে।

আওয়ামীলীগ নেতা ও মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ এর মতে- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের অংশ হিসাবে কাচিনা ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়নের রুপকার জনবান্ধব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ও ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনুর সার্বিক সহযোগিতায় চলমান উন্নয়নের এসব কর্মকাণ্ডকে আরো তরান্বিত করার মাধ্যমে অত্র ইউনিয়নকে একটি পরিকল্পিত উন্নয়নের রুল মডেল হিসেবে জনগণের নিকট তুলে ধরব।

তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ও দল যদি আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দান করেন, তাহলে আমি আমার সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে দল, এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারব বলে মনে করি এবং নির্বাচনে জয়ী হয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠাবো ইনশাআল্লাহ।কারণ তৃর্ণমুলের কর্মী হিসাবে আমিই বুজবো তৃর্ণমুলের নেতা-কর্মীদের দুঃখ-বেদনা, তাই সব কিছু বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে বলেও তিনি শতভাগ আশাবাদী।

কাচিনা ইউনিয়নের শিক্ষিত,মেধাবী রাজনীতিবিদ অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ – সরকারের সেবাসমুহ সহজ লভ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ যুব সমাজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!