আরিফ রববানী,ময়মনসিংহ।।
দেশে করোনা টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে করোনার টিকা নিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
৯ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতাল উপজেলা টিকা দান কেন্দ্রে তিনি এই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে দ্বিধায় না থেকে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
টিকা নেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন,টিকা নেওয়ার পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই,আমি টিকা নিয়ে কোন রকম সমস্যা বোধ করছি না। আধা ঘন্টা অবজারভেশনে ছিলাম। টিকা নেয়ার সময় কোন অসুবিধা হয়নি। এখনও হচ্ছে না।
তিনি জানান- উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন পরিষদ থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে এই টিকা নেওয়া যাবে। প্রথম টিকা নেওয়ার পর ২৮ দিন পরে ২য় ডোজ নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আরও জানান, সদর উপজেলায় প্রথম ধাপের প্রথম দিনেই
৫৮২ জন রেজিষ্ট্রেশন করেছে। ইতিমধ্যে উক্ত ভ্যাকসিন গ্রহনের জন্য নানা প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং ভ্যাকসিন গ্রহনেও বেশ সাড়া পড়ছে। টিকা নিতে আগ্রহীরা স্ব-স্ব ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলেও টিকা গ্রহণের সুবিধা পাবেন বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে