আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে ১৩০৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের নীড় বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।।
মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের উদ্ভোধনী অনুষ্ঠানের পর ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার জন্য বরাদ্ধকৃত স্বপ্ন নীড় গুলোর নামজারী ভূমি খারিজ দলিলসহ কাগজপত্র বুঝিয়ে দেন জেলা প্রশাসক।
শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ৬৬হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক ঘর এবং ৩ হাজার ৭শত ১৫টি পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করা হয়। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরহার সপ্নের ঘর পাচ্ছে মোট ১৩০৫টি পরিবার।
ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩০৫ টি পরিবারকে ভূমিসহ ঘর ও আশ্রয়ন প্রকল্প ব্যারাকে পুনর্বাসন করা হয় । ময়ময়মনসিংহ জেলা প্রশাসনের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক এ কে এম গালিভ খান, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক,সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ,পুলিশ সুপার আহমার উজ্জামান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে