মোঃ আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২৩শে জানুয়ারী শনিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ২৫০” শ”টি ভূমি ও গৃহহীন পরিবার ভূমি ও গৃহ পেয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান।শনিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশ ব্যাপী একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসাবে ৬৬হাজার ১শ’৭৯টি পরিবারকে ভূমি ও একক গৃহ হস্তান্তর এবং ৩হাজার ৭শ’১৫ পরিবারকে ব্যারাকে পূর্নবাসন অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন। এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রানৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপকারভোগীরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে