আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা,দলের দুঃসময়ের রাজপথ যোদ্ধা করোনায় আক্রান্ত মোঃ শরীফ হাসান অণুর খোজ নিতে তার বাসায় গেলেন ময়মনসিংহের রাজপথ কাঁপানো আরেকজন সাবেক ছাত্রনেতা, আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা। তিনি করোনায় আক্রান্ত সাবেক ছাত্রনেতা শরীফ হাসান অনুর পাশে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোজ খবর নেন। করোনায় আক্তান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন থাকা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু তার নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানবিক এই সাবেক ছাত্রনেতা খোকার সংগে কিছুক্ষণ আলাপ-আলোচনা করেন। সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা ও জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক দুজনে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি তারা চাচা-ভাতিজা। অধ্যাপক মফিজুন নুর খোকা জানান- শরীফ হাসান অনুর শারীরিক অবস্হা কিছুটা ভালো, বুকের ব্যাথাটাও কিছুটা কমেছে। মাঝেমধ্যে অক্সিজেন দিতে হচ্ছে।তিনি সকলের কাছে প্রিয় মানুষ অনুর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে