Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ রেঞ্জে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ও অপরাধ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ও অপরাধ সভা অনুষ্ঠিত

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহ রেঞ্জে বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে সমাজের মোলক কর্মকান্ডকে দমেনের মাধ্যমে পুলিশি সেবার মানকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারী বুধবার, সকাল ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম ভার্চুয়ালি ময়মনসিংহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারগুলোতে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে পর্যায়ক্রমে সকল বিট অফিসারদেরকে বিট পুলিশিং এর SOP সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।

একই দিনে সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের ত্রৈমাসিক এবং ডিসেম্বর/২০২০ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম। উক্ত অপরাধ সভায় অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের ত্রৈমাসিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ০৩টি ক্যাটাগরিতে “Excellence of Performance” পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরি অনুযায়ী ১. সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, নন এফআইআর প্রসিকিউশন দাখিল, ভিকটিম উদ্ধার, চোরাই মালামাল ও মাদক উদ্ধারসহ বিট পুলিশিং কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ ফায়েজুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর; ২. চোরাই মটরসাইকেল, অটোরিক্সা, বিদেশী পিস্তল ও মাদক উদ্ধারের জন্য শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ, ডিবি, ময়মনসিংহ এবং ৩. সাজা পরোয়ানা, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির জন্য শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী অফিসার জনাব আলী হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মেলান্দহ থানা, জামালপুর গনকে পুরষ্কার প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভা সুত্রে জানা যায়-রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৩১৯৪টি মামলা রুজু হয়েছে। বিগত কোয়ার্টারে মামলা রুজু হয়েছিল ৩২৫০টি, অর্থাৎ আলোচ্য কোয়ার্টারে ৫৬টি মামলা কম রুজু হয়েছে। সম্পত্তি সংক্রান্ত অপরাধ অর্থাৎ ডাকাতি খাতে এ কোয়ার্টারে কোন মামলা রুজু হয়নি। বিগত কোয়ার্টারে ০৩টি মামলা রুজু হয়েছিল। দস্যূতা খাতে এ কোয়ার্টারে ০৫টি মামলা রুজু হয়। পক্ষান্তরে বিগত কোয়ার্টারে ০৯টি মামলা রুজু হয়েছিল। অর্থাৎ আলোচ্য কোয়ার্টারে ডাকাতি দস্যূতা খাতে মামলা হ্রাস পেয়েছে। রেঞ্জাধীন জেলাসমূহে আলোচ্য কোয়ার্টারে ৮২৪টি সাজা পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এতে বিগত কোয়ার্টার থেকে আলোচ্য কোয়ার্টারে মূলতবী পরোয়ানা ১৪৬টি হ্রাস পেয়েছে। আলোচ্য সময়ে ৭৩৮টি মাদক মামলা রুজু করা হয় এবং ১০৫৮জন আসামীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের পরিমান ১,১৭,৩১,০৯৫ টাকা (এক কোটি সতের লাখ একত্রিশ হাজার পঁচানব্বই) (সমমূল্যের)।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!