মোঃ এরশাদ উদ্দিন (বাচ্ছু)
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শকে এ দেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। আওয়ামী লীগকে যতবার আঘাত করা হয়েছে, ততবারই আওয়ামী লীগ আরও বেশী শক্তিশালী হয়েছে।
আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামাত আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি দলীয় নেতা কর্মিদের সকল প্রকার ভুল বুঝাবুঝি, দ্বিধা-দ্বন্ধ, মত বিরোধ ভুলে গিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী এডভোকেট লতিফুর রহমান রতনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি গতকাল রবিবার ০৩ জানুয়ারী২১ইং দুপুরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র লতিফুর রহমান রতন এ বর্ধিত সভার সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান খান, সহ-সভাপতি হাবিবর রহমান খান রতন, অধ্যক্ষ গোলাম রসুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সামছুর রহমান লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা অর্পিতা খানম সুমিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে