গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
এরই অংশ হিসাবে গতকাল ২৬/১২/২০২০ ইং শনিবার সন্ধ্যায় ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মল্লিকবাড়ী থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আশরাফ আলী ওরফে আরছুব আলীকে গ্রেফতার করে।
অপর দিকে ডিবি পুলিশের এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন লাখপুর বাজার থেকে ময়মনসিংহ নান্দাইল থানার মামলা নং- ২৬ (০৩) ২০২০ এর ডাকাতি মামলার আসামী কাজল বেপারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে