Breaking News
Home / জাতীয় / ত্রিশালকে দেশের শ্রেষ্ঠ পৌরসভা হিসাবে উপহার দিতে আবারো সকলের সহযোগীতা চাই-মেয়র আনিছ

ত্রিশালকে দেশের শ্রেষ্ঠ পৌরসভা হিসাবে উপহার দিতে আবারো সকলের সহযোগীতা চাই-মেয়র আনিছ

আরিফ রববানী, ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার জননন্দিত মেয়র ও আগামী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ বলেছেন-তৃতীয় শ্রেণীর ত্রিশাল পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করে জেলার শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে উপহার দিয়েছি,আবারো নির্বাচিত হতে পারলে আগামীতে ত্রিশাল পৌরসভাকে দেশ সেরা হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ পৌরসভা হিসাবে উপহার দিবো।তিনি বলেন- ত্রিশাল পৌর এলাকায় যে সব উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে, আরো অনেক উন্নয়ন প্রকল্পের কর্মকান্ড চলমান রয়েছে, বেশ কিছু উন্নয়ন প্রকল্প পক্রিয়াধীন রয়েছে,তৃতীয়বার নির্বাচিত হলে এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের হলে ত্রিশাল পৌরসভার উন্নয়নের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশবাসী।

২৫শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পর ত্রিশাল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয় কালে এসব কথা বলেন ত্রিশাল পৌরসভার জননন্দিত মেয়র ও আগামী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ। সে লক্ষে তিনি উপজেলার সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র। সহজ সরল ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটকেন্দ্রে যেন কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামা না হয়। সে লক্ষে লেখনীর মাধ্যমে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

মতবিনিময়ে সভায় ত্রিশাল পৌরসভার মেয়র আনিছ বলেন, আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় বিপুল ভোটে ত্রিশাল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নেওয়া বাংলাদেশ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দায়িত্ব পালন করে তৃতীয় শ্রেণীর পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করে জেলার শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে উপহার দিতে পেরেছি। এই উন্নয়ন জনগনের জন্য। জনজীবন উন্নত হয়েছে তাই দলমত নির্বিশেষে সর্বস্তরেরনজনগন আমাকে আবারো মেয়র হিসেবে নির্বাচিত করতে রাস্তায় নেমেছে। জনগণের অফুরন্ত সমর্থন ও তাদের ভালোবাসায় আবারো মেয়র প্রার্থী হয়েছি।

তিনি বলেন-যদিও স্বতন্ত্র প্রার্থী হয়েছি তবে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ লালন করে যাবো। বিশাল একটি জনগোষ্ঠীরা যখন আমাকে ভালবেসে সেবা নিতে চায়, তাই তাদের সেবা দিতেই আমি আবারো মেয়র প্রার্থী হয়েছি। আর এই জনসেবাই বঙ্গবন্ধু আদর্শের একটি অংশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ত্রিশাল পৌরসভায় প্রায় ৮০% উন্নয়ন কাজ সম্পন্ন করতে পেরেছি, আবার যদি মেয়র হতে পারি তাহলে শতভাগ উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করার মাধ্যমে সারা বাংলাদেশের মাঝে ত্রিশাল পৌরসভাকে একটি উন্নত ও শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে উপহার দিতে পারবো।

এর আগে তিনি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা করে সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন ত্রিশালের উন্নয়নের রুপকার সফল মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।

ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আনিছ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শেখ আরিফ রাব্বানী, সহ-সভাপতি খ.ম. শফিকুল ইসলাম, সাংগঠনিক সমাপাদক একেএম আছাদুজ্জামান পাইলট, অর্থ সম্পাদক, তারেক হাসান বাবু সরকার, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, ধর্ম সম্পাদক ফজলুর রহীম সমাজ কল্যাণ সম্পাদক, মোমিন তালুকদার, সম্মানিত সদস্য প্রকৌশলী লূৎফর রহমান ও আউলাদুল ফরহাদ প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!