Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহ ডিবি’ পুলিশের অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’ পুলিশের অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে প্রতিদিন মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ ডিসেম্বর/২০২০ তারিখে ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টার বাড়ী থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আঃ রশিদ (২৬) পিতা আঃ মালেক, মাতা নুরজাহান বেগম, সাং নান্দিয়া সাংঙ্গুন, হাসান মিয়া (২২), পিতা ফারুক মিয়া, মাতা হাসিনা বেগম সাং পাইটালবাড়ী, উভয় থানা শ্রীপুর, জেলা- গাজীপুর।

এ ছাড়াও আঃ রহিম (২১) পিতা মোহাম্মদ আলী, মাতা রহিমা খাতুন, সাং পূর্ব করাতিপাড়া, থানা- রাজিবপুর, জেলা কুড়িগ্রাম এ/পি সাং তরফসানি গেইট স্কয়ার মাস্টারবাড়ী, জনৈক গিয়াস উদ্দিন এর বাসার ভাড়াটিয়া, থানা- ভালুকা জেলা- ময়মনসিংহ আমির হোসেন (১৯), পিতা ইংরাজ আলী, মাতা হুরেনা বেগম, সাং মুখি মিসকিন মাজার, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহ এ/পি সাং তরফসানি স্কয়ার মাস্টারবাড়ী, জনৈক মুগল এর বাসার ভাড়াটিয়া, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ আনোয়ার হোসেন (২৮), পিতা নুরুল হক, মাতা আছমা খাতুন, সাং পাতলাসি, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ এ/পি সাং তরফসানি মোড়, জনৈক মনির ফকির এর ভাড়াটিয়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!