আরিফ রববানী,(ময়মনসিংহ)
বিভাগীয় ময়মনসিংহের প্রধান প্রাণকেন্দ্র ময়মনসিংহ মহানগরে জাতীয় পার্টির কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করার মাধ্যমে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে মহানগরের দুই কর্মীবান্ধব জাপা নেতাকে বাছাই করে মহানগর জাতীয় পার্টির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে জাতীয় পার্টির কর্মীবান্ধব নেতা জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জাতীয় পার্টির রাজপথ কাপানো সাহসী নেতা আব্দুল আওয়াল সেলিম কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মহানগর কমিটি অনুমোদন করা হয়েছে।
১৩ই ডিসেম্বর জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান-জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে জাহাঙ্গীর আহমেদ-কে সভাপতি এবং আব্দুল আউয়াল সেলিম-কে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টি ময়মনসিংহ মহানগর ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
যাহা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে