গআরিফ রববানী,(ময়মনসিংহ)
বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগরী সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০” পেয়েছে ময়মনসিংহ বাসীর প্রিয় প্রতিষ্ঠান ময়মনসিংহ জেলা প্রশাসন। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কর্তৃক উদ্ভাবিত e-Monitoring & Performance Evaluation System (EMPES) বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ জেলা প্রশাসক মিজানুর রহমান নেতৃত্বাধীন জেলা প্রশাসনের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে ময়মনসিংহ বাসীর এই অর্জন।
জেলা প্রশাসনের আইসিটি টিমকে নিয়ে প্রাপ্য সম্মাননা পদক উদযাপন করলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। উক্ত পরস্কার অর্জন করায় ময়মনসিংহ কালেক্টরেট আইসিটি টিমের পক্ষ থেকে জেলা প্রশাসক মিজানুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান টিমের কর্মকর্তাবৃন্দ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে