Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহের দাপুনিয়ায় গৃহ নির্মান কাজের উদ্বোধন করলেন সদরের সাংসদ ও ইউএনও

ময়মনসিংহের দাপুনিয়ায় গৃহ নির্মান কাজের উদ্বোধন করলেন সদরের সাংসদ ও ইউএনও

ময়মনসিংহের দাপুনিয়ায় গৃহ নির্মান কাজের উদ্বোধন করলেন সদরের সাংসদ ও ইউএনও।।

আরিফ রববানী,(ময়মনসিংহ)
“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার”
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের সদর উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত সরকারী ঘর নির্মাণ নপ্রকল্পের গৃহনির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ৪রা ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের অস্বচ্ছল ভূমিহীন ঐসব দরিদ্র পরিবারের জন্য সরকারের বরাদ্ধকৃত গৃহ নির্মান কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি। করোনার প্রাদুর্ভাবের কারণে তিনি স্বশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপুনিয়াবাসীর সাথে কথা বলে তাদের সকল সমস্যা দুরীকরণের আশ্বাস প্রদান করে ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত গৃহনির্মাণ কাজের শুভন উদ্বোধন ঘোষণা করেন। সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজের গুণগত মান ঠিক রেখে ঘরের কাজ সম্পন্ন করতে সম্মানিত জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় কাজের গুনগত মান তদারকি করতে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি সুরাইয়া আক্তার লাকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-আনিছুর রহমান কাজলসহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।ভিডিও কনফারেন্সে উদ্ভোধনী বক্তব্যে- বিরোধী দলীয় নেতা জনাব বেগম রওশন এরশাদ বলেন- গরীব হত-দরিদ্র অসহায়দের আশ্রয়ণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গৃহহীনদের গৃহ নির্মাণের বিকল্প নেই। তিনি বলেন- জাতীয় পার্টির স্বমন্বয়ে গঠিত মহাজোট সরকার দেশের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মানের লক্ষে কাজ করছে। তিনি দেশের চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও সরকারের সাথে সকল প্রকার সহযোগিতা করার আহবান জানান। এসময় উপকারভোগীগণ উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সাথে কুশলাদি বিনিময়কালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর ও বিরোধী দলীয় নেতার মংগল কামনা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!