আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জনবান্ধব রাজনীতিবিদ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল আনোয়ার সোহেল খান বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামী শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এদেশে দ্বীনি শিক্ষা বিস্তারে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এতিমদের কল্যাণে মাদ্রাসা, হাফেজ খানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নানামুখী সেবা বাস্তবায়িত হচ্ছে।
তিনি ২রা ডিসেম্বর বাদ মাগরিব উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পড়াগাও চটানপাড়া মসজিদ কমিটির উদ্যোগে (ওয়ালীউল্লাহ বাড়ীতে) আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃতা কালে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো।বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাব সারাক্ষণ । যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। সে লক্ষে আসন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের একজন প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত উলামায়ে কেরাম গণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে