আরিফ রববানী,(ময়মনসিংহ)
“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার”
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ সদর উপজেলার গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১০জন ভূমিহীন ভুক্তভোগী পাবেন সরকারী এসব ঘর। নির্মান কাজ চলছে দ্রুত গতিতে,তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজের গুনগত মান ঠিক রেখে ঘরের কাজ সম্পন্ন করতে কাজের গুনগত মান তদারকি করতে নির্মাণ কাজের পরিদর্শন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। উপজেলার খাগডহর ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত ঘরের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন তিনি। এই ইউনিয়নে ২০টি ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। যার নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। অতিদ্রুত সময়ের মধ্যেই খাগডহের হতদরিদ্র ২০টি পরিবার প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই আশ্রয়ন প্রকল্পের ঘরে দিন শেষে নিরাপদ রাত্রিযাপন সুবিধা ভূগ করবে। ঘর নির্মান যেন মজবুত ও উন্নতমানের হয় সে লক্ষেই নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।
এসময় তিনি উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং কুশল বিনিময় করেন । মত বিনিময়কালে ভুক্তভোগীরা বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই মানবিক উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর মংগল ও সুস্থতা কামনা করেন। এসময় তার সাথে স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপপরিচালক (ডিডিএলজি) এ কে এম গালিভ খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী,উপজেলা প্রকৌশলী ইঞ্জিঃ শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে