আরিফ রববানী,(ময়মনসিংহ):
নির্বাচনী আমেজে ভাসছে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়ন। ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা ইউনিয়নের বিভিন্ন এলাকা। সম্ভাব্য প্রার্থীরা একেক জন একেক দলের মনোনয়ন প্রত্যাশায় মানুষের দোয়া ও সমর্থন পেতে ছুটে চলেছেন ইউনিয়নের এপ্রান্ত থেকে ও প্রান্ত। আ’লীগ ও বিএনপির প্রার্থী মাঠ চষে বেড়ালেও জাতীয় পার্টিতে সেখানে বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল মাঠে রয়েছেন শক্তিশালী অবস্থানে। বর্তমান ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন কামাল গত ইউপি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হলেও গত ৫ বছরে ধর্ম,বর্ণ,দলমত নির্বিশেষে সকলের বিপদে-আপদে সাড়া দেওয়াসহ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বজন গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে আবারো তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। ইউনিয়নের কালীরবাজারের চা দোকানে চা আড্ডায় কয়েকটি দোকানদারদের সাথে কথা বললে
আলাপ কালে তারা জানান,এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম্যান। বিশেষ করে করোনাকালীন সময়ে ঘরবন্দী মানুষের মাঝে দাতা হিসেবে তাদের খোজ খবর নেওয়ায় সবসময় সেখানকার মানুষ পাশে পেয়েছিলেন তাকে। গত ৫ বছরে উন্নয়নও হয়েছে অভাবনীয়। বিশেষ করে রাস্তা ঘাট নির্মান,মসজিদ,মন্দির,স্কুল থেকে শুরু করে সব ধরণের প্রতিষ্ঠানে তার উন্নয়নের ছোয়া স্পষ্টত। এলাকার মানুষ মনে করেন উন্নয়নে ধারা বাহিকতা সমুন্নত রাখতে বর্তমান চেয়ারম্যান কামালের বিকল্প নেই কাঠাল ইউনিয়ন। ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডে শতভাগ সফলতা দেখিয়ে এলাকার গন্ডিপেরিয়ে তার সুনাম এখন সংশ্লিষ্ট দপ্তরের সর্বোচ্চ পর্যায়ে।
নির্বাচন প্রসঙ্গে ইউনিয়নের সাধারন ভোটারদের সাথে আলাপ কালে জানা যায়- পুনরায় সেখানে বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হবেন । এমন বিশ্বাস রয়েছে কাঠালের সর্বস্তরের জনতার মাঝে।ভোক্তভূগীরা জানান-সরকারী,বেসরকারী ও ব্যক্তিগত ভাবে দূর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য চেয়ারম্যান যে ভুমিকা রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়া এলাকার আইন শৃঙ্গলা পরিস্থিতি অনুকুলে রাখার মাধ্যমে কাঠালকে রিতিমত একটি মডেল ইউনিয়নে পরিণত করেছেন চেয়ারম্যান কামাল । স্বাস্থ্য ও সেনিটেশন ও জন্মনিয়ন্ত্রন জনসচেতনতায় বর্তমান চেয়ারম্যান সেই প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকার কাঠাল নলচিড়া,আয়না খেত,বনগ্রাম,ধলাইমান গ্রামের কয়েকজন মুরুব্বির কাছে আসন্ন নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্ন করলে তারা জানান,উন্নয়ন বঞ্চিত ইউনিয়নে অসম্পন্ন উন্নয়ন সম্পন্ন করতে আবারো কামালের বিকল্প নেই।
ইউপি নির্বাচন নিয়ে প্রতিবেদন কালে এলাকাবাসী জানান,গতবার চেয়ারম্যান নির্বাচনে তাদের চুলচেরা বিশ্লেষনেই নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান কামাল। এবার কোন নতুন বিশ্লেষন নয়,পুরুনোতেই ধারাবাহিকতা খুজতে চান কাঠাল ইউনিয়নের জনপদের মানুষ।
এব্যাপারে বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে অন্যতম প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল জানান,গত ৫ বছরে এলাকার সামগ্রীক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে পুনরায় নির্বাচিত হলে অসম্পন্ন কাজ সম্পন্নর পাশাপাশি নিত্য নতুন উন্নয়ন কর্মকান্ড সম্পাদনসহ কাঠালবাসীর সেবায় নিজেকে উজাড় করে দিব।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে