আরিফ রববানী,(ময়মনসিংহ)
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্ধেশ এই শ্লোগানকে সামনে রেখে ও চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে গরীব ও অসহায় মানুষের খাদ্য সংকট নিরসনে কোভিড-১৯ মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে ২৪৩ জন ভোক্তভোগী কার্ডধারীদের মাঝে ভিজিডির চাউল করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশগঠনের লক্ষে জননেত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত ভিজিডির প্রকল্পের আওতায় নভেম্বর /২০২০ মাসের জন্য মঠবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে শেখ হাসিনার উপহার মাথাপিছু ৩০ কেজি ভিজিডির চাউল সুষ্ঠু ও সঠিক ওজনে বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা,জনপ্রিয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি আব্দুল কদ্দুস মন্ডল ।
২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নে বরাদ্দকৃত ২৪৩ জন কার্ডধারীর মাঝে সঠিক ওজনে উক্ত চাউল বিতরণ কর্মসুচীর তদারকি করেন ইউনিয়নের ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা আমার বাড়ী আমার খামার প্রকল্প অফিসার সবুজ মিয়া ।
চেয়ারম্যান কদ্দুস মন্ডলের ব্যবস্থাপনায় ও ইউপি সচিব নুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় ডিজিটাল পরিমাপের মাধ্যমে সঠিক ওজনে চাউল পাওয়ায় চেয়ারম্যান ও বর্তমান সরকারের ভূয়সী প্রশংসায় মেতে উঠেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন
ভোক্তভোগীরা।
এ সময় তার সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে