Breaking News
Home / জাতীয় / জনগণের সেবা করার জন্যই ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি- ভালুকার হবিরবাড়ীতে সোহেল খান

জনগণের সেবা করার জন্যই ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি- ভালুকার হবিরবাড়ীতে সোহেল খান

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের একজন বাসিন্দা আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল আনোয়ার সোহেল খান। ইউনিয়নে তিনি একজন তরুণ সমাজসেবক হিসেবেও বেশ পরিচিত। জনগণের পাশে থেকে জনকল্যাণে কাজ করার প্রত্যয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনতার সাথে মতবিনিময় ও গণসংযোগ করে চলছেন। হবিরবাড়ী ইউনিয়ন জুড়ে তার রয়েছে ব্যাপক পরিচিত। তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে আসেন তিনি৷ এমনকী ভালো কাজকে সমর্থন এবং খারাপ কাজকে প্রত্যাখ্যান করে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷
এভাবেই মানুষের পাশে থাকার কারণে ধীরে ধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই হবিরবাড়ী ইউনিয়নের চিত্র। হবিরবাড়ী হবে মডেল ইউনিয়ন। থাকবে না রাস্তাঘাটের ভোগান্তি। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে সর্বক্ষণিক নাগরিক সেবা পাবে জনগণ।

ইউনিয়নের অনেকে জানিয়েছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর তিনি। কোন অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেন না । এমনকী মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর থাকেন৷ তরুণ ও যুবসমাজ যেন মাদকের ভয়াবহ ছোঁবলে না পড়ে সেজন্য হবিরবাড়ীর বিভিন্ন এলাকায় যুব ও তরুণদের নিয়ে মতবিনিময় করে থাকেন ৷

তারা জানান, সবমিলিয়ে মাজহারুল আনোয়ার সোহেল খানকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে হবিরবাড়ী ইউনিয়নবাসী।এমনকী দলীয় মনোনয়ন দিলে আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রেও তিনি অনেকটাই আলোচিত৷ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে সোহেল খানের বিজয় নিশ্চিত হবে বলেও আশা করছেন ইউনিয়নবাসী।

অন্যদিকে, অসহায় দরিদ্ররা অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় তিনি তাদের পাশে থেকে নিজ সাধ্যমত চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকেন৷ এমনকি মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে সাধ্যানুযায়ী পুরস্কারও দিয়ে থাকেন মাজহারুল আনোয়ার সোহেল খান৷

এব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল খান বলেন, জনগণ চাচ্ছে বলেই আমি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারণ জনগণের ভোট ছাড়া আমি নির্বাচনে বিজয়ী হতে পারবো না৷ তাই জনগণের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমরা মানুষ জাতি হিসেবে অন্যদের পাশে থেকে তাদের সেবা করাটা আমাদের দায়িত্ব। আগামীতে আমি ইউপি নির্বাচন করবো শুধু জনগণের জন্য। বিগতদিন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবো৷ তাই সকলের চাওয়ায় আমি নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য সকলের দোয়া ও আর্শীবাদ প্রত্যাশা করছি৷

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!