Breaking News
Home / জাতীয় / নান্দাইলের আ’ লীগ নেতা এম এ সালামের মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শোক

নান্দাইলের আ’ লীগ নেতা এম এ সালামের মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শোক

আরিফ রববানী, ময়মনসিংহ:
ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি,মেধাবী,দক্ষ ও জনবান্ধব রাজনীতিবিদ,আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে থাকা সাহসী মুজিব সৈনিক এম এ সালাম ২১শে নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাল-ইলাহি রাজিউন)। পরে বাদ মাগরিব নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম এম এ সালামের মৃত্যতে তার জানাযায় অংশ গ্রহন করেন ময়মনসিংহ জেলা ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এড মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন- এম এ সালাম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক, আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী এক সাহসী রাজপথ যোদ্ধা। তার মৃত্যুতে আমরা মুজিব আদর্শের বিশ্বাসী একজন বিশ্বস্থ সহযোদ্ধা প্রিয় মানুষকে হারালাম,আওয়ামী লীগ হারাল বঙ্গবন্ধুর একজন একনিষ্ট সৈনিককে।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!