Breaking News
Home / জাতীয় / ভালুকার মেদুয়ারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রবিনের ব্যাপক গণসংযোগ

ভালুকার মেদুয়ারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রবিনের ব্যাপক গণসংযোগ

মোঃআরিফ রববানী,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন ইউনিয়নের ক্লীন ইমেজের রাজনীতিবিধ, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মনোয়ার হোসেন রবিন।

১৩শে নভেম্বর শুক্রবার দিনভর তিনি বিশাল মোটর সাইকেল বহর নিয়ে ইউনিয়নের শান্তির বাজার, সোয়াইল বাজার, জয়নাতলী বাজার,ও পানি পান্ডা সহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জের গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে সাধারন মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। জনসংযোগ করেন। এসময় তার সাথে ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মনোয়ার হোসেন রবিন বলেন-মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভালুকা সংসদীয় আসনের মাননীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর হাতকে শক্তি শালী করতে আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। মেদুয়ারীর প্রতিটি গ্রাম এলাকাকে দেশের অন্যতম উন্নত গ্রামে পরিণত করতে গ্রামবাসীর সহযোগিতা প্রার্থণা করছি।

এলাকাবাসীদের মাঝে অনেকে বলেন, প্রার্থীদের কাছে মুল চাওয়া থাকবে, প্রার্থীর গুনাবলী, আচার -আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহোযোগিতার হাতটা যে বাড়িয়ে দেয়,আর এসমস্তগুণাবলীর একমাত্র অধিকারী অধ্যাপক মনোয়ার হোসেন রবিন। যিনি দীর্ঘদিন ধরেই শিক্ষকতার পাশাপাশি সাধারন মানুষের মাঝে তার আন্তরিকতা,মানবতা দিয়ে একজন জনবান্ধব রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন। তাই তার প্রার্থীতায় ইউনিয়নে ব্যাপক সাড়া জেগেছে। সর্বস্তরের জনগণ তার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!