Breaking News
Home / জাতীয় / শুক্রবার ছুটির দিনেও ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন ময়মনসিংহের ডিসি

শুক্রবার ছুটির দিনেও ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন ময়মনসিংহের ডিসি

আরিফ রববানী,(ময়মনসিংহ)
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এই দিনে সরকারি বেসরকারি সকল কর্মচারীরা চেষ্টা করে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে। তবে সবার চেয়ে ব্যতিক্রমী একজন সরকারি চাকরিজীবী ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। যিনি সরকারি দায়িত্ব কে সম্মান জানিয়ে ছুটির দিনেও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গুলো পরিদর্শন করে উন্নয়নমোলক কর্মকান্ডগুলোকে জনকল্যাণে পৌঁছে দিতে নিরলস শ্রম দিয়ে থাকেন ছুটির দিনেও তিনি ঘুরে বেড়ান জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ১৩ ই নভেম্বর শুক্রবার ছুটির দিনেও তিনি ব্যাপক তৎপরতা দেখিয়েছেন ডিসি মিজানুর রহমান ।

শুক্রবার সকালে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদের ঈশ্বরগঞ্জ উপজেলার,ত্রিশাল উপজেলার ও সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ খননের কাজ ও বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনসহ একই দিনে বিকেলে জেলা প্রশাসক মিজানুর রহমান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজিরভিটা ইউনিয়নের অন্তর্গত মেঘালয়ের কোল ঘেঁষে অপরূপ সুন্দর গাবরাখালী (পর্যটন সম্ভাবনাময়) পাহাড়ি গ্রাম পরিদর্শন করেন। এ সময় হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মোহাম্মদ আলাল উদ্দিন,গাজিরভিটা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিজিবি সদস্যগণ তার সঙ্গে ছিলেন।

ব্রহ্মপুত্র নদের খনন কাজের পরিদর্শন শেষে তিনি নৌকাযোগে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন, ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের কালির বাজার, সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজার ও বাজারের পাশ্ববর্তী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। নদী খনন কাজ পরিদর্শন কালে ত্রিশাল উপজেলার কালির বাজার এলাকা ও ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার লোকজনের মাঝে খনন কাজ নিয়ে দ্বিমত দেখা দিলে তাদের কে শান্তনা দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি বলেন-নদের খনন কাজে জনগণের স্বার্থের বাইরে কোন কাজ হবেনা। তিনি বলেন- যে ভাবে জনগণের কোন ক্ষতি না হয়, সে হিসেব করেই নদের প্রকৃত অংশ সনাক্ত করেই খনন করা হবে। সে ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইশ্বরগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন, ত্রিশাল উপজেলা
সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার তপন, ছাত্র সমাজ নেতা শরিফ উদ্দিন আবু লায়েস ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশা ব্যক্তিবর্গরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!