আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১০ নভেম্বর গণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম বাজারে দলটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি এর সভাপতিত্বে ও পল্লীবন্ধুর আদর্শের সৈনিক মোঃ নাসরিদ ইসমাইলের সঞ্চালনায় সভায় বীরমুক্তিযুদ্ধা মাহফিজুর রহমান বাবুলের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল হক সরকার।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা এডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিবুল্লাহ্, শাহজাহান কবির, তোফাজ্জল হক তোতা, ডাঃ আব্দুস সবুর রফিক, আঃ খালেক, খায়রুল আলম সিদ্দিকী মুকুল, মোখলেছুর রহমান, ডাঃ রহুল আমিন তোতা ,কামাল হোসস, হাকিম মনির আহমেদ, তাইফুর রহমান কাফি, ইঞ্জিনিয়ার সাদবিন রহমান আকাশ, হাসান আলী হাসু প্রমূখ |
অনুষ্ঠানে বক্তারা এরশাদের শাসন আমলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং আগামী দিনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে উন্নয়ন কর্মকান্ড গুলোকে আরো এগিয়ে নিতে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ফুলবাড়িয়ার কৃতি সন্তান জাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের দিকনির্দেশনা মোতাবেক কাজ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান দলীয় নেতা-কর্মীরা। এসময় নেতৃবৃন্দ বিএনপি ও আওয়ামী লীগের দুঃশাসনকাল সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠান শেষের দিকে গণতন্ত্রের রুপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠা সাবেক চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দুয়া করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে