Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

ময়মনসিংহে ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ সদরের ১১নং ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ১০ই নভেম্বর মঙ্গলবার সকালে তিনি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের জন্য মা ও শিশুর উন্নত স্বাস্থ্য নিশ্চিত করেণ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে মা ও শিশুর উজন মাপার মেশিন ও যত্ম প্রকল্পের ভাতার কার্ড বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ ও জমি আছে ঘর নাই প্রকল্পের কাজ পরিদর্শনসহ দাপুনিয়া ইউনিয়ন ও ঘাগড়া ইউনিয়নের
বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গুলো পরিদর্শন এবং একই সাথে ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের এর নির্দেশনায় ইউনিয়নের বিভিন্নস্থানে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার গ্রহণ করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমোলক কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য সরেজমিনে পরিদর্শন করে দ্রুতই এসমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে স্বচ্ছতার সহিত প্রকল্পের কাজ সম্পন্ন করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে আহবান জানান।

পরিদর্শনকালে তার সাথে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা,১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার (সাজু),দাপুনিয়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান কাজল ও যত্ন প্রক্লপের অফিসারবৃন্দগনও ইউপি সচিব ইউপি সদস্য ও সদস্যারাসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!