স্টাফ রিপোর্টারঃ
আধ্যাত্মিক নগরী ইসলাম প্রচারের অন্যতম পুণ্যভূমি শহর ময়মনসিংহে মুজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি দরবার শরীফের পীর সাহেবের নেতৃত্বে আজ শুক্রবার ৩০ অক্টোবর,২০২০ইং হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ফ্রান্সে মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদ ও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ‘মুবারক র্যালি’অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা নগরীর গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে। সমবেত কন্ঠে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা-বি কামালিহি, এ রকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে। সাথে সাথে প্রিয়নবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করে র্যালিতে অংশগ্রহণকারী সর্বস্তরের জনতা।
আলহাজ্ব শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদী পীর সাহেব বলেন, নবীজি আমাদের ঈমান তার সম্মানে কেহ অবমাননা করলে আশেকদের অন্তরে আঘাত লেগে যায়। তা কোন মসুলমান সহ্য করতে পারে না।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে