মোঃ ইসমাইল হোসেন শাকিল, ময়মনসিংহ।
অদ্য ২৭ অক্টোবর ২০২০ ইং রোজঃ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ নগরীর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ মোড়ে জাগ্রত মুসলিম তরুণ সমাজের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠীত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্টকে কড়া হুশিয়ারী প্রদান করেন।টানা ১ ঘন্টা বক্তৃতার পর সকল মুসলিম তাওহীদি জনতা বিক্ষোভ মিছিলে বের হয়ে ফ্রান্সের সকল পণ্য বয়কট এবং পৌনে ২০০ কোটি মুসলিমের মাথার তাজ হুজুরে আকরাম (সাঃ) কে নিয়ে কটুক্তি কারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন করার জোর দাবি জানান।
সেখানে গিয়ে জানা যায় ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম মবিন এবং একনিষ্ঠ কর্মী জনাব শামছিল আরেফিন মাসুম সহ জাগ্রত মুসলিম তরুণ সমাজের সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চরনিলক্ষীয়া ভাটিপাড়া দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মোঃ মাসউদুর রহমান।উপস্থিত ছিলেন রাঘবপুর রহমানীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোঃহযরত আলী হাবিবী সাহেব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।তাছাড়া আরও উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ এর পাশ্ববর্তী সকল এলাকার জাগ্রত তরুণ সমাজ।
উক্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতি জোড় দাবি জানিয়ে বলে অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে কথা বলে পৌনে ২০০ কোটি মুসলমানদের মাথার তাজ রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনসহ প্রকাশন বন্ধ করতে হবে। তা নাহলে ফ্রান্সের দূতাবাস ঘেড়াও করতে ময়মনসিংহের এই শম্ভুগঞ্জ এর ঐতিহ্যবাহী মোড় থেকে ঢাকামুখি লংমার্চ কর্মসূচি দেওয়া হবে বলে জাগ্রত মুসলিম তরুণ সমাজের নেতৃবৃন্দদের হুশিয়ারী প্রদান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে