Breaking News
Home / জাতীয় / যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত

মোঃ সাগর হোসেন রিপন:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ১০নং নারান্দিয়া ইউনিয়ন ভূগী গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (৮৫) গতকাল ২০ অক্টোবর/২০ইং মঙ্গলবার আনুষ্ঠানিক বিকাল ৫.৩০মিনিটের সময় ময়মনসিংহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ ২১ অক্টোবর (বুধবার) দুটি জানাজা অনুষ্ঠিত হয়। ১ম জানাজা সকাল ৮ঘটিকায় উনার শশুর এলাকায় পাবই হাইস্কুল মাঠে ও দ্বিতীয় জানাজা ১১ঘটিকায় নিজ এলাকায় ভূগী জাওয়ানী হাইস্কুল মাঠে। মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম,মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নিজাম উদ্দীন প্রমুখ। এরপর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান ইবনে সালাম ভূগী।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!