Breaking News
Home / অপরাধ / গৌরীপুরে আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যায় এলাকায় শোকের ছায়া

গৌরীপুরে আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যায় এলাকায় শোকের ছায়া

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ।
ময়মনসিংহ গৌরীপুর উপজেলা বিআরডিবি-র চেয়ারম্যান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মাসুদুর রহমান শুভ্র সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে।

জানা গেছে,১৭ অক্টোবর রাত ৯ঃ৩০ মিঃ গৌরীপুরের মেয়র প্রার্থী শুভ্র শহরে গণসংযোগের সময় সন্ত্রাসীরা তাকে এবং তার সহযোগিদের কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মারাত্মক জখম হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে রাত ১১ টার দিকে মমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে তার চাচা জনাব, সাদেকুর রহমান সেলিম এর কাছে জিজ্ঞাসা করলে, এ ঘটনায় মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেন।

আওয়ামী পরিবারের তরুণ, জনপ্রিয় ও মেধাবী এ সংগঠকের অকাল প্রয়াণে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবার পরিজন এবং শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন গৌরিপুরবাসী।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ব্যক্তিগত আক্রোশের জেরে হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামানসহ ৪ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!