স্টাফ রিপোর্টারঃ
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় প্রায় ৪০টি মসজিদ নির্মাণ করেছেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলি (রহ.)এর বড় ছাহেবজাদা এতিম অনাথ দুস্থ জনের পরম আপন জন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলি(মাঃ দাঃ আঃ)এর তত্বাবাধনে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ২টি গ্রামে জাবাখালী ও মেদিপাথরকাটা আজিমপুর, দুইটি মসজিদের নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করা হয়।
এই দুইটি মসজিদ সহ প্রায় ৪০টির মত মসজিদ নির্মাণ করা হয়।উদ্বোধনী অনুস্টানে উপস্তিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্ট এর আহবায়ক জনাব সৈয়দ মুহাম্মদ তোফায়েল উদ্দীন হুসাইন তপন,মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদের এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মাওলানা কাওছার আহমদ, মাওলানা আব্দুল্লাহ মো.মাহবুবুর রহমান নান্টু, সাংবাদিক তথ্য প্রতিদিন,মোহনগঞ্জ উপজেলা, ক্বারী মাছুম আহমদ,মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলার প্রতিনিধি মাও.আব্বাস আলী এতে আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ পরিচালনা কমিটি।সবারই প্রত্যাশা আল্লাহ পাক যেন এই খেদমত কবুল করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে