স্টাফ রিপোর্টারঃ
মময়মনসিংহ মহানগর প্রেসক্লাব এর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি সৈয়দ তোফায়েল উদ্দিন (সৈয়দ তপন)।
শোকবার্তায় তিনি বলেন,নেত্রকোনার কৃতি সন্তান আমার পোফাত ভাই অ্যাডভোকেট আনিসুর রহমান খান ১২আগষ্ট/২০ইং ময়মনসিংহে ইন্তেকাল করেন। নেত্রকোনা জেলার মেদনি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার কর্মদক্ষতা আজ আমার বারবার মনে হচ্ছ। যিনি আমাকে ছোট ভাই হিসেবে আদর ভালোবাসা সৎ উপদেশ দিতেন তা যেন আজ এক ইতিহাস।
অ্যাডভোকেট আনিসুর রহমান খান ১৯৭৮ সালে মোমেনশাহী’ল’ কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে ভাইস প্রিন্সিপাল পদে পদোন্নতি পেয়ে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯১,২০১০ এবং ২০১১ সালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। একাধারে ৬ বছর বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে ওই বছরেই বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ট্রেজারার নির্বাচিত হন।
মহান মুক্তিযুদ্ধে যোগদান করে ভারতের মেঘালয় রাজ্যের গারো হিলস ডিস্ট্রিক্ট এর মহাদেও ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন আন্দোলন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। আমরা তাহার বিদেহী আত্মার শান্তি ও পারলৌকিক মঙ্গল কামনা করি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে