Breaking News
Home / জাতীয় / অ্যাডঃ আনিসুর রহমান খান এর মৃত্যুতে সাজ্জাদুল হাসান এর শোকবার্তা

অ্যাডঃ আনিসুর রহমান খান এর মৃত্যুতে সাজ্জাদুল হাসান এর শোকবার্তা

স্টাফ রিপোর্টারঃ
অ্যাডভোকেট আনিসুর রহমান খান এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান,মোহনগঞ্জ তথা নেত্রকোণার কৃতি সন্তান দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য হাওর পুত্র জনাব সাজ্জাদুল হাসান।

তিনি বলেন,নেত্রকোনার কৃতি সন্তান আমার পিতার বন্ধু অ্যাডভোকেট আনিসুর রহমান খান আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিছুক্ষণ আগে তিনি ময়মনসিংহে ইন্তেকাল করেন।

নেত্রকোনার মেদনি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী অ্যাডভোকেট আনিসুর রহমান খান ১৯৭৮ সালে মোমেনশাহী’ল’কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে ভাইস প্রিন্সিপাল পদে পদোন্নতি পেয়ে অবসর গ্রহণ করেন।

তিনি ১৯৭৯ সালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯১,২০১০ এবং ২০১১ সালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। একাধারে ৬ বছর বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে ওই বছরেই বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ট্রেজারার নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে যোগদান করে ভারতের মেঘালয় রাজ্যের গারো হিলস ডিস্ট্রিক্ট এর মহাদেও ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন আন্দোলন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় নেতৃত্ব দিয়েছেন।

গতবছর আমার মরহুম পিতা ডাক্তার আখলাকুল হোসেনের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন। উনার লেখা “লাহোর প্রস্তাব পাকিস্তান অতঃপর বাংলাদেশ” এই বইটি দেওয়ার জন্য আমার বাসায় এসেছিলেন। ঈদের দিনেও টেলিফোনে কথা বলেছেন। আজকে সবই স্মৃতি।

আল্লাহ মরহুম আনিস চাচাকে জান্নাতবাসি করুন। মহান আল্লাহ উনার পরিবারের সকল সদস্যকে এই শোক সইবার তৌফিক দান করুন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!