Breaking News
Home / বাংলাদেশ / ঢাকা বিভাগ / প্রধানমন্ত্রীকে ডেইলি আমাদের বাণী.কম পরিবারের পক্ষে অভিনন্দন হাফিজিয়া মাদরাসা-হেফজখানার শিক্ষা কার্যক্রম চালু করায়

প্রধানমন্ত্রীকে ডেইলি আমাদের বাণী.কম পরিবারের পক্ষে অভিনন্দন হাফিজিয়া মাদরাসা-হেফজখানার শিক্ষা কার্যক্রম চালু করায়

স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাফিজিয়া মাদরাসা-হেফজখানার শিক্ষা কার্যক্রম চালু করায়
ডেইলি আমাদের বাণী.কম পরিবারের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছ।
স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।

বুধবার(৮ জুলা/২০ইং) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বৈশ্বিক কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে।

হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করা হলো।

এ সব হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত মার্চ মাসের শুরুর দিকে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। অবনতিশীল পরিস্থিতির মধ্যে ২৬ মার্চ থেকে দেশের সাধারণ ছুটি শুরু হয়, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। পরে দফায় দফায় বেড়ে ৩০ জুন সাধারণ ছুটি শেষ হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!